ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বেইজিংয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সি’র বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ১২:৫৩

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আ্যাবি, ৪ঠা সেপ্টেম্বর, বুধবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে সি চিন পিং বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্ক চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতীক। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার ভিত্তি দৃঢ় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

সি বলেন, ইথিওপিয়ার সাথে ঐক্য ও সহযোগিতা গভীরতর করতে এবং দু’দেশের সর্বাক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চীন ইচ্ছুক। 

প্রেসিডেন্ট সি আরও বলেন, দীর্ঘদিন ধরেই চীন ও ইথিওপিয়া একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। এখন দু’পক্ষকে উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা আরও জোরদার করতে হবে, যৌথ উন্নয়ন বাস্তবায়ন করতে হবে এবং ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে একে অপরের ভালো অংশীদার হতে হবে। 
জবাবে প্রধানমন্ত্রী অ্যাবি বলেন, আবার চীন সফর করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। ইথিওপিয়ায় নগরায়ন ও আধুনিকায়নে চীনের অবদানকেও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও