ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ১:১১

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)  মৌলভীবাজার জেলা থেকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (০৪ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারের  সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন করেন এবং জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে  ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। সকলে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থল ও পরিবারের প্রতি শুভকামনা জানান।

বিদায়ী পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)  তাঁর বক্তব্যে মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য এবং মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ''আমি পুলিশ সুপার হিসেবে এই স্বল্প সময়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতার কারণেই আমি এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছি। আমি প্রত্যাশা করব আমার পর যে পুলিশ সুপারই এই জেলায় আসবেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। পুলিশিং বিষয়টাই টিমওয়ার্ক, সবাই মিলে কাজ করলেই একটা ভালো ফলাফল পাওয়া যায়।''

বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিদায়ী পুলিশ সুপারকে  গার্ড অব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি অফিসে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান