হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর আর্থিক সহযোগিতায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের সৌজন্যে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সার্বিক তত্ত্বাবধানে হাইমচর উপজেলায় ১৩ শত পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার কালাচৌকিদার মোড়ে এই ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনির হোসাইন খাঁন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সাম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর অর্থায়নে হাইমচরের পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত ১৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ আমরা উপজেলার কালাচকিদার মোড় অসহায় পরিবারের তালিকা করে টোকেনের মাধ্যমে ত্রাণ বিতরনের কার্যক্রম উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে খাদ্য সহায়তার এ ত্রান পৌঁছে দিবো।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসাইন খাঁন বলেন, আমাদের ব্যাংকের চাঁদপুর ব্রাঞ্চের পক্ষ থেকে হাইমচর উপজেলায় বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থদের মাঝে আমাদের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান স্যার এ ত্রানের ব্যবস্থা করেছেন। আমরা ব্যাংকের সেবার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমাদের এ সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।
উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাউদ পাটওয়ারী, অফিস সহকারী মোঃ কাউসার হোসাইন, রাকিব উদ্দীন। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ন সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, আবু তাহের সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied