ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুড়ীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-৯-২০২৪ দুপুর ৪:৪৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থানে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন ও রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ার ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলুয়া খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সমাজসেবক সেরুজ্জামান, জামিল আহমদ, ফরহাদ আহমদ, শাহ মোয়াজ্জেম রুবেল, শিক্ষক আব্দুল মালিক, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, হোসাইন আহমদ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, ছাত্র সমন্বয়কদের পক্ষে বক্তব্য দেন ওসমান গনি, হাসানুজ্জামান সুয়েব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল বাতিল সহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ