গাইবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই একটি বিকল ট্রাকে বালুবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হেলপার।
নিহত ট্রাক চালক সজিব মিয়া (২৫)। তিনি জেলার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর এলাকার মৃত রায়হান মিয়ার ছেলে। আহত হেলপার শাহাদত মিয়া আশংকাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কোমপরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার কোমপরপুর এলাকায় বগুড়াগামী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালুবাহী ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় ওই ট্রাকের হেলপার।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত