সোনারগাঁয়ে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গঙগাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে প্রথমে বিক্ষোভ মিছিল করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপজেলা প্রশাসন কর্তৃক কোন রকম আশ্বাস না পেয়ে দুপুরে উদ্ধবগঞ্জ বাজারের বটতলায় এলাকায় অবস্থান নিয়ে অধ্যক্ষ সুলতান মিয়ার পদত্যাগের দাবিতে উপজেলা সদরের প্রধান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু করে বৈদ্যেরবাজার খেয়াঘাট পর্যন্ত উপজেলা সদরের প্রধান সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় প্রচন্ড গরমে সড়কে দীর্ঘক্ষন অবস্থান নেওয়ায় জান্নাতুল, সাদিয়া, সুমাইয়া নামে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ সুলতান মিয়ার বিরুদ্ধে উন্নয়ণের নামে অতিরিক্ত অর্থ আদায়, বিদ্যালয়ের আইডি বাবৎ টাকা, নিয়োগ বানিজ্য, নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলে দ্রুত তার পদত্যাগ দাবি করেন।
এবিষয়ে সোনারগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, অধ্যক্ষ সুলতান মিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে তদন্ত পূর্বক অধ্যক্ষ সুলতান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হবে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার