কেরানীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রিনাত ফৌজিয়া যোগদান করেছেন। বুধবার সকালে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
রিনাত ফৌজিয়া শিক্ষা জীবনে ১৯৯৯ সালে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ২০০১ সালে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে উদ্ভিদবিদ্যা শাখায় প্রথম বিভাগে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। অতপর ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উর্ত্তীণ হয়ে রিনাত ফৌজিয়া ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে তার কর্ম জীবন শুরু করেন। এরপর তিনি জেলা প্রশাসন কার্যালয় ঝিনাইদহ, প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভাগীয় কমিশনার ঢাকা এর কার্যালয়, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় নদী রক্ষা কমিশন ও সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ১লা সেপ্টেম্বর পর্যন্ত সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
রিনাত ফৌজিয়া টাঙ্গাইল জেলার দেলুয়া বাজার গোপালপুর সোনাটা সিকদার বাড়িতে ১৯৮৩ সালের ১৬ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত হারুনুর রশিদ ও মাতা রাঙ্গা রশিদ। ব্যক্তি জীবনে বিবাহিতা রিনাত ফৌজিয়া এস এম ওবায়দুল হকের স্ত্রী হিসেবে এক মেয়ে ও এক ছেলের জননী।
T.A.S / T.A.S
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ