ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৬:৫০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও শিক্ষিকা সেফালী আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীপিকা রানি দাস, জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু বিশ্বাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক,  সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো.হেলন মিয়া ও অভিভাবক সদস্য বাবুল মিয়া প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুকান্ত সাহা বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সহ সকলের সন্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরো উন্নয়ন করা হবে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত