ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জ নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৬:৫১

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বদলি হওয়ার পর নতুন ভাবে যোগদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। গত ০৪ সেপ্টেম্বর বুধবার সকালে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

সদ্য যোগদানকৃত রিনাত ফৌজিয়া ৩৩ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের। তিনি ২০১৪ সালে খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে তার কর্ম জীবন শুরু করেন। এরপর তিনি জেলা প্রশাসন কার্যালয় ঝিনাইদহ, প্রধানমন্ত্রী কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভাগীয় কমিশনার ঢাকা এর কার্যালয়, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় নদী রক্ষা কমিশন ও সর্বশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ১লা সেপ্টেম্বর পর্যন্ত সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।

রিনাত ফৌজিয়া ১৯৯৯ সালে ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ২০০১ সালে বিজ্ঞান শাখায়  প্রথম বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে উদ্ভিদবিদ্যা শাখায়  প্রথম বিভাগে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

রিনাত ফৌজিয়ার পিতা একজন মুক্তিযোদ্ধা। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত হারুনুর রশিদ ও মাতা রাঙ্গা রশিদ। টাঙ্গাইল জেলার দেলুয়া বাজার গোপালপুর সোনাটা সিকদার বাড়িতে ১৯৮৩ সালের ১৬ই আগস্ট জন্মগ্রহণ করেন। রিনাত ফৌজিয়া  ব্যক্তি জীবনে বিবাহিতা  এস এম ওবায়দুল হকের স্ত্রী হিসেবে এক মেয়ে ও এক ছেলের জননী।

T.A.S / T.A.S

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক