ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে জনতা জুটমিলে ভাংচুর ও লুটপাট


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৬-৯-২০২৪ দুপুর ১১:৫৬
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুটমিলে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটেছে।
শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা। এর মাঝে বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তপক্ষ আলোচনায় বসে। এতে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিলের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) 'সকালের সময়' কে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, বেতন বৃদ্ধির দাবি দাওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাংচুর হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভাংচুর লুটপাটের সময় স্থানীয় জনতা ৫ জনকে আটক করে পলাশ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ