দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে সার বোঝায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাছের গুঁড়ি বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় শ্রী সৌরভ পাহান (২২) নামের চালক সহকারী মৃত্যু হয়েছে। এঘটনায় গাড়ির চালক হাফিজুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত, শ্রী সৌরভ পাহান (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের শরিপদ পাহানের ছেলে। আহত ট্রাক চালক হাফিজুল ইসলাম(৪৫) নওগাঁ সদর উপজেলার রজতপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, সার বোঝাই দশ চাকায় একটি ট্রাক দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে উপজেলা কানাগাড়ী বাজারের পাশে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। একই সময় ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী গাছের গুঁড়ি ও খড়ি বোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮২৯২) দাঁড়িয়ে থাকা সার বোঝায় ট্রাকে পেছন সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমরে মুচরে যায়। এসময় ট্রাকে চালক ও চালকের সহকারী আটকা পড়ে।পরে,ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগীতায় তারা চালক ও হেলপারকে উদ্ধার করলে ঘটনাস্থলেই চালকের সহকারী মৃত্যু হয়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব বলেন, সকালে গুরুতর আহত অবস্থায় মধ্য বয়সী একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় আমরা দিনাজপুরে স্থানাস্তর করি। অপর এক যুবককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। থেমে থাকা ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায়। গুঁড়ি বোঝাই ট্রাকটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে নিয়মিত মামলা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ