ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে ভুয়া মেজর সেজে টাকা লুট, সেনাবাহিনীর সার্জেন্টসহ গ্রেপ্তার-৪


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৫:৩৭

চট্টগ্রামের কর্ণফুলীতে ভুয়া মেজর পরিচয়ে এক মাদরাসায় যৌথ বাহিনীর অভিযানের নামে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ লাখ টাকা ডাকাতি করতে গিয়ে সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টসহ ৪ জন গ্রেফতার হয়েছেন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় মসজিদ ও দরবারে সোয়াদিকীনে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও  আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানার পরিচালক মো. এজাজুর রহমান।গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন-বাঁশখালী উপজেলার মাষ্টারপাড়ার নাপোড়া গ্রামের বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব (৩৫), শরীষা বাড়ী জেলার পৌরসভার বলারদীয়ার গ্রামের আজহারুল ইসলামের ছেলে মো. সুহেল আনোয়ার (৪০)। বর্তমানে সে সেনাবাহিনীর সার্জেন্ট পদে বায়েজিদ সেনানিবাসে কর্মরত, কক্সবাজার পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) যিনি নিজেকে এক্স মেজর পরিচয় দেন ও চট্টগ্রাম ভূজপুর থানার পোদ্দারপাড়া গ্রামের দুলাল বাবুর ছেলে সুমন কান্তি দে (৪০)। পেশায় সে ড্রাইভার।

গতরাত ১১ টার দিকে কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে ৯ জন লোক প্রবেশ করেন। তারা তল্লাশীর নামে এতিমখানার লোকজনকে অবরুদ্ধ করে নগদ ৩ তিন লক্ষ টাকা ও ৬ হাজার দেরহাম ও রিয়ালসহ প্রায় ৫ লাখ টাকা লুন্ঠন করেন।পরে মাইক্রো বাস যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দহে হওয়ায় মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৬৮৯০) চালকসহ ৪ জনকে আটক করে গণধোলাই দেন। এরমধ্যে ৫ জন ডাকাত পালিয়ে যায়। পরে পুলিশের টহল টিম ও সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের হেফাজতে নেয়। 

এ ঘটনায় সেনাবাহিনীর লোকজন পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে নিশ্চিত হন, সুহেল আনোয়ার (ব্যক্তিগত নং-৪৫০২৬২২) সেনাবাহিনীর  সার্জেন্ট পদে আর্মি সিকিউরিটি ইউনিট চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বলে জানতে পারেন। পরে যথাযথ নিয়ম মেনে ক্যাপ্টেন মো. তাসলিম উল হাসান এর নিকট তাঁকে হস্তান্তর করা হয়। বিদুৎ দেব নিজেকে দৈনিক সকালের সময়ের (ভুয়া) সাংবাদিক পরিচয় দেয়।  সে মূলত চলতি বছরের জুন মাসে চট্টগ্রামের একটি অনলাইনে কাজ করছে। সে ৩ মাস আগেই সকালের সময়ের চাকরি ছেড়ে অফিসিয়াল সব সম্পর্ক ছিন্ন করেছে৷ সুতরাং সে সকালের সময়ের কেউ নন।  মো. শফিকুল ইসলাম নিজেকে আর্মির অবসর প্রাপ্ত মেজর বলে পরিচয় দেয়। 

এ প্রসঙ্গে সিএমপি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, ডাকাতির ঘটনায় তিন আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে সেনা হেফাজতে নিয়ে গেছেন। ইতিমধ্যে বাকি তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ