বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দাইকোনা ইউনিয়ন শাখা ও বাঐখোলা যুব শিবির।
আলোচনা সভায় মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেলাম। বুকের তাজা রক্ত দিয়ে যে-সব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি সুখী-সমৃদ্ধ,বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবব্ধভাবে কাজ করতে হবে। ইনসাফ ভিত্তিক, একটি বৈষম্যহীণ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশ প্রেমিক নাগরিকদেরকে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম যুক্তিবাদী, ২য় বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি মো. আব্দুল খালেক ও ৩য় বক্তা হিসাবে মাওলানা মো. রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন। মাহফিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান