ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

উত্তরায় ছাদ থেকে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৭:৩০

রাজধানীর আবাসিক এলাকা উত্তরার টিম ডেবলাপমেন্ট কোম্পানির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিন নম্বর সেক্টর চার নম্বর সড়কের ৪৭ নম্বর প্লটের ভবনের ৯তলার ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

মৃত দুই শ্রমিক হলেন, আলুল (৩০) এবং মাসুম (৩১)। এঘটনায় আহত হন কুতুব নামের এক শ্রমিক। নিহত ও আহতরা রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে কাজ করা অবস্থায় মাচাঁ ভেঙ্গে নির্মানাধীন ভবনের ৯তলা থেকে মাটিতে পড়ে যায় তারা। ঘটনাস্থলে মাসুমের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আলুলের মৃত্যু হয়। আর গুরুতর কুতুবকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেভলপার কোম্পানির নিরাপত্তা কর্মী জানান, এটা টিম ডেবলাপমেন্ট কোম্পানির একটি প্রতিষ্ঠান। সকালে নির্মাণাধীন ভবনের ৯তলায় কাজ করছিলেন। তবে হঠাৎ বিকট শব্দ হওয়ায় আমি ভিতর থেকে বের হয়ে দেখি বাহিরে কাজ করা তিন শ্রমিক মাচাঁ ভেঙে মাটিতে পড়ে গেছে। তারপর আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং দেখতে পায় ঘটনা স্থলে একজন মারা গেছেন আর দু’জন বেঁচে আছে পরে সকলের সহযোগিতায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে শুনতে পাই আরো একজন মারা গেছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা