রংপুরে আঘাত হানা ভূমিকম্পের উৎপক্তি ভুটানে
ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে আঘাত হেনেছে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে আশপাশের এলাকা। এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে।
তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৫।প্রাথমিক তথ্যে জানা গেছে উৎপত্তিস্থল সামতসে জংখাগের কাছাকাছি অঞ্চলের অনেক মানুষ কম্পন টের পেয়েছেন। তবে এটির আঘাতে বড় ধরনের কোনা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। এই ভূমিকম্পের কারণে ঘরের জানালা ভাঙা বা আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
ভুটানে হওয়া এই ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিকিম ও এর আশপাশের অঞ্চলও। সেখানে তাৎক্ষণিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তা সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
সূত্র: ভলকানোডিসকভারি
এমএসএম / এমএসএম
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি