জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ জাবি ছাত্রদলের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শেখ আসাবুল ইয়ামিন ও শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে সাভারের ব্যাংক টাউনে গণঅভ্যূত্থানে নিহত এমআইএসটি'র মেধাবী শিক্ষার্থী শেখ আসাবুল ইয়ামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে। তারা শহীদ ইয়ামিনের কবর জিয়ারত শেষে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের গত ১৭ বছরে নিহত সকল শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান ও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এরপর বেলা ৫ ঘটিকার সময় ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত ডেইরি ফার্ম এলাকায় বাসিন্দা শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎ শেষে শহীদ শ্রাবনের পরিবারের খোজ খবর নেন এবং সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এসময় ব্যারিষ্টার শিহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়ামিন ও শ্রাবন সহ সারা দেশে ছাত্র, সাধারণ জনতা ও শিশুসহ এক হাজারের বেশি শাহাদাৎ বরনকারী সকলকে জাতীয় মহান বীর অভিহিত করে তাদের হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীর বিচারের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সদ্য সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম সৈকত, শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবাইর আল- মাহমুদ, ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, নিশাত আব্দুল্লাহ, হাসান হাবিব, এম আর মুরাদ, আলামিন, জিসান, ফুয়াদ, রাজু, আলামিন, সাফাত,রিফাত,নাইম,হামজাসহ অন্যান্য নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ