ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বাসচাপায় ১জন নিহত, আহত ৩


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১০:১৯

নরসিংদীতে বাসচাপায় আরিফ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ ঢাকার কেরানীগঞ্জের হিজলতলার পশ্চিম বাজনা এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন, আরাফাত, হাবিব ও জয়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, পুরান ঢাকার লালবাগ এলাকার আরিফ, আরাফাত, হাবিব ও জয় নামের চারজন সিলেটে মাজার জিয়ারত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। দুটি মোটরসাইকেলে করে তারা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকার আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে এসে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন এবং বাকি তিনজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘাতক বাসটি জব্দ করা গেলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ