ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পুতিনের ‘গোপন’ দুই ছেলের তথ্য ফাঁস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ১২:৫৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ পুরনো। দুজনের সম্পর্ককে ঘিরে এবার নতুন তথ্য সামনে এসেছে। দাবি করা হচ্ছে, পুতিন ও কাবায়েভারের দুই ছেলে আছে। তাদের একজন নয় বছর বয়সী ইভান। অন্যজনের নাম ভ্লাদিমির জুনিয়র, তার বয়স পাঁচ বছর।

দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস এসব তথ্য জানিয়েছে। যার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

ফোর্বসের ওই তথ্য বলছে, পুতিন-কাবায়েভারের প্রথম সন্তান ইভানের জন্ম হয় সুইজারল্যান্ডের লাগানোর একটি মাতৃকেন্দ্রে। আর ভ্লাদিমির জুনিয়রের জন্ম হয় মস্কোতে। বর্তমানে তারা মস্কোর একটি প্রাসাদতুল্য ভবনে বাস করছে। সমবয়সী কোনো শিশুকে তাদের সঙ্গে মিশতে দেওয়া হয় না। প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার ও আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখানো হয় দুই ছেলেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দুই সন্তানকে প্রকাশ্যে আনা হয় না। বাবা-মায়ের সঙ্গেও দুই ছেলের সাক্ষাৎ ঘটে কদাচিৎ। তবে পুতিনের মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮) নামে দুই মেয়ের কথা সবাই জানেন। মেয়েদের সঙ্গে ছবিও প্রকাশ করেছেন পুতিন। তাদের মা লুদমিলাকে পুতিন বিয়ে করেন ১৯৮৩ সালে। বিচ্ছেদ হয় ২০১৪ সালে। অন্যদিকে পুতিন ও কাবায়েভার সম্পর্ক শুরু হয় ২০০৮ সালে। তখনও লুদমিলার সঙ্গে বিচ্ছেদ হয়নি রুশ প্রেসিডেন্টের।

T.A.S / T.A.S

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও