ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে জঙ্গল হতে শটগান উদ্ধার করল সেনাবাহিনী


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৪৮
নরসিংদীর পলাশে ঘন জঙ্গল হতে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।
এ সময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো. রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩