ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে সংখ্যালঘুর জমি দখল করে বানালো খেলার মাঠ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৪৯

ঝিনাইদহের মহেশপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে খেলার মাঠ বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদ ও জমি ফেরত পেতে শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, উত্তরাধিকার সুত্রে পাওয়া মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের ১০৮ নম্বর হামিদপুর মৌজার ২৮৬৭ খতিয়ানের ৪০৩৯ ও ৪০৪০ এই দুই দাগের ১০৪ ও ১০৩ শতক জমির মালিক ভরত দাস ও তার ভাই শম্ভু দাস। প্রায় শত বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছে তাদের পরিবার। কিন্তু ভুলক্রমে মাঠ জরিপের সময় জমি সরকারের খতিয়ানে রেকর্ড হলে পরে মামলা করে জমি ফেরত পায়। তাদের জমিতে লাগানো ফসল আওয়ামী লীগ সরকার পতনের পর প্রভাবশালীরা কেটে জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারী করে। তা উপেক্ষা করে বৃহস্পতিবার মহেশপুর পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন, ওই গ্রামের ইকরামুল, বিপুল, খালেদ হোসেন, জিন্নাহসহ আরও কয়েকজন জমির ফসল নষ্ট করে দখল করে নিয়েছে।
ভরত দাস বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্ম থেকেই আমরা এই জমিতে চাষাবাদ করে আসছি। কিন্তু  বাবু কাউন্সিলর কিছু লোক দিয়ে জমি দখল করে নিচ্ছে। আমাদের জমিতে গেলে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তাসহ জমি ফেরত পাওয়ার দাবী করছি।
অভিযুক্ত পৌরসভার কাউন্সিলর বাবুল জানান, জমি আমার বাবার না যে আমি দখল করে নিবো। শুনেছিলাম জমিতে নিয়ে ঝামেলা হয়েছে তাই জমির মালিককে ডেকে জিজ্ঞাসা করেছি। এখন আর আমি ঝামেলার মধ্যে নাই।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা