ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বিএনপিতে দখলবাজ, চাঁদাবাজ, দুর্নীতবাজদের ঠাঁই হবেনা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-৯-২০২৪ বিকাল ৫:২৪

 খাগড়াছড়ি জেলা বিএনপি'র সম্প্রীতি সমাবেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: রাজনীতিতে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ মন্তব্য করে বিএনপিতে দখলবাজ,চাঁদাবাজ,দূর্নীতবাজদের কোন ঠাঁই হবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিভিন্ন সংস্কৃতি,ভাষাভাষির বাংলাদেশ গড়তে সকলকে ইতিহাস ধারণ করতে হবে। তিনি সম্প্রীতির নতুন বাংলাদেশ গঠনে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানান। 

তিনি আরো বলেন,এখন আমরা সবাই মুক্ত দেশে বসবাস করি। কেউ আর বাড়িতে কলিং বেল বাজায় না। বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে কেউ মুক্ত বাতাসে স্বাধীন ভাবে চলাচল করতে পারেনি। এদেশকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল গঠনে সকলের সহায়তা চান প্রধান অতিথি। সাধারন মানুষের প্রত্যাশা কি, ভাষা বুঝতে হবে মন্তব্য করে জিয়াউর রহমানের আর্দশ ধারনের আহব্বান জানান তিনি। 

সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে। বিএনপির একের পর এক কর্মসূচী পালন করে বীজ বপণ করেছিলো। সে ফল সরুপ সকলের আন্দোলনের কথা তুলে ধরেন। 

শেখ হাসিনার সরকারের করুণ পরিণতির মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে জানিয়ে তিনি বিগত সরকারের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে শ্রদ্ধা করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। 

একই সময় বিএনপি জাতে ক্ষমতায় আসতে না পারে সে লক্ষে ষড়যন্ত্রকারীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে বন্যার্ত ৫ শতাধিক ক্ষতিগ্রস্তকে খাদ্য তুলে দেন প্রধানসহ আগতরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সভাপতি এস.এম জিলানী,সাধারন সম্পাদক রাজিব আহসান। 

সম্প্রীতি সমাবেশের শুরুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার স্বাগত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, মোহাম্মদ হোসেন বাবু,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ এতে মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,মৎসজীবি দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা এতে অংশ নেন। 

এতে বক্তারা আরো বলেন,ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ২য় বারের মত বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করে এদেশ সকলের সম্প্রীতির বৈষম্যহীন দেশ বলে মন্তব্য করেন।

এর আগে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিলিত হলে সম্প্রীতি সমাবেম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা