বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ধানগড়া ইউনিয়ন শাখা।
আলোচনা সভায় ধানগড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মো. মুক্তাদীর হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মাওলানা মো: খোরশেদ আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন,সাবেক রায়গঞ্জ উপজেলা আমির মো: আলী মর্তুজা,উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দুর্নীতি মুক্ত ইনসাফের রাষ্ট্রগঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র বিনির্মানের লক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী সার্বক্ষনিক প্রস্তুত।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন উপজেলার 'অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
এসময় উপজেলার জামায়াত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর