ধরাছোঁয়ার বা্ইরে দৌলতপুরের মাদকের গডফাদার ফারুক
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইয়াবা ও ফেনসিডিল ব্যবসায়ী ওমর ফারুক বিশ্বাস প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে রমরমা ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা। তার কার্যক্রমে অতিষ্ঠ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা কারবার। দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মালিথাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে ওমর ফারুক বিশ্বাস ইয়াবা ও ফেনসিডিলের রমরমা ব্যবসা চালিযে যাচ্ছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
কয়েক বছর ধরে প্রকাশ্যে চালিয়ে আসছে ইয়াবা ও ফেনসিডিলের রমরমা ব্যবসা। ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করে যে শুধু অঢেল সম্পদের মালিকসহ বিলাসবহুল বাড়ি-গাড়ি করেছে তা নয়, তার রয়েছে দৌলতপুর উপজেলাজুড়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসার সিন্ডিকেট। কোনোকিছুতেই থামছে না ফারুকের দৌরাত্ম্য। কাউকে তোয়াক্কা না করে প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই অবৈধ কারবার।
জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আমজাদ মাস্টারের হত্যা মামলার আসামি, ০১৭২৯ পাবনা সদর থানায় মাদক মামলার আসামি, কুষ্টিয়ার দৌলতপুর থানার মাদক মামলার আসামি, যার মামলা নং দৌলতপুর থানা জিআর ২৮৬/২১-সহ একাধিক মামলা থাকার সত্ত্বেও কিভাবে এত খোলামেলাভাবে ব্যবসা করে ওমর ফারুক বিশ্বাস? এছাড়াও মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা দিলেও কিছুতেই কমছে না ওমর ফারুকের মাদক ব্যবসা।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওমর ফারুক বিশ্বাসকে একাধিকবার মাদকের কারবার বন্ধ করতে বলা হলেও সে এসব কথায় কর্ণপাত করছে না। উল্টো স্থানীয়দের বিরুদ্ধেই নানারকম ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়। প্রশাসনকে ম্যানেজ করে নাকি সে এসব অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে ওমর ফারুকের ইয়াবা ও ফেনসিডিল কারবারের কারণে এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতিসহ নানরকম অপরাধ বেড়েছে। তরু ও যুবসমাজ মাদকের সাথে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানান তারা।
এ বিষয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি মাদক ব্যবসা করি না। আমার নামে রাজনৈতিকভাবে মামলা দিয়েছে। মাদক মামলা আছে, হত্যা মামলা থেকে খালাস পেয়েছি। ভাই নিউজ করবেন না, আপনার সাথে কথা বলব।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি। এছাড়াও থানা পুলিশের সহযোগিতায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে পুলিশ। মাদকের সাথে সম্পৃক্ত কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
T.A.S / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের