ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শিশু ধর্ষণের মামলার আসামি বকুল মিয়া গ্রেপ্তার


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১২:১৮

নেত্রকোনার মদনে ১২ বছরের শিশু  ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বকুল মিয়া (৫৫) কে মদন থানা পুলিশের সহযোগিতায় তাড়াইল থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব১৪। মামলার  সূত্রে জানা গেছে, মদন উপজেলার একটি গ্রামের দরিদ্র পরিবারের  মাদ্রাসাতে তৃতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। শিশুটির মা-বাবা বাড়িতে না থাকায় মাদ্রাসা থেকে আসার পর দাদা নাতনি কে ডেকে নিয়ে যায় হাতের কাঁটা খুলে দেওয়ার জন্য।

শিশুটিকে ডেকে নিয়ে ঘরে  ভিতরে মুখে গামছা ও  হাত, পা বেঁধে  জোরপূর্ব শিশু মেয়েটিকে ধর্ষণ করে। শিশু মেয়েটিকে ভয়ও দেখান একথা যেন কারো কাছে না বলে, বললে প্রাণে মেরে ফেলবো। মা, বাড়িতে আসার পরে  শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটি মা,য়ের কাছে বিষয়টি খুলে বলে ঘটনাটি । পরে গত ২ সেপ্টেম্বর দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে বকুলকে আসামি করে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৪–এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদন থানা পুলিশের সহযোগিতায় আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়।  গত শনিবার রাতে তাড়াইল থানা থেকে অভিযুক্ত আসামি বকুল মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামি বকুল মিয়া উপজেলা নায়েকপুর ইউনিয়নের  পাঁচ আলমশ্রী গ্রামের বাসিন্দা।

র‍্যাব ১৪ সূত্রে জানা যায়,আসামি বকুল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁকে মদন থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক বলেন, মোবাইল নাম্বার ট্রেকিং এর  মাধ্যম তার অবস্থান চিহ্নিত করা হয়, পরে র‍্যাব ১৪ সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিকে নেত্রকোনার জেল হাজতে  প্রেরণ করা হবে।

T.A.S / T.A.S

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা