বিশ্বে ৫০০ কোটির বেশি টিকা দেয়া হয়েছে
বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি করোনার টিকা দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপির পরিসংখান থেকে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, প্রথম ১০০ কোটি টিকা দিতে প্রায় ১৪০ দিন সময় লাগলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ১০০ কোটি দিতে সময় লেগেছে মাত্র ২৬ থেকে ৩০ দিন।
৫০০ কোটি টিকার প্রায় ৪০ শতাংশ চীনে দেয়া হয়। এ ক্ষেত্রে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ ও যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেয়া হয়েছে।
১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি ১০০ বাসিন্দাকে ১৭৯ ডোজ টিকা দেয়া হয়েছে। এ হিসেবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
উরুগুয়ের প্রতি ১০০ বাসিন্দাকে ১৫৪, ইসরাইলে ১৪৯, কাতারে ১৪৮, সিঙ্গাপুরে ১৪৭, বাহরাইনে ১৪৪, ডেনমার্কে ১৪৩, চিলিতে ১৪০, কানাডায় ১৩৯, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮, চীনে ১৩৬, স্পেনে ১৩৪, আয়ারল্যান্ডে ১৩৩ ও যুক্তরাজ্যে ১৩২ ডোজ টিকা দেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান