ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রচণ্ড দাবদাহের মধ্যে বারবার লোডশেডিং, চরম ভোগান্তিতে শান্তিগঞ্জবাসী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ২:১৫

প্রচণ্ড দাবদাহের মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা মানুষ এখন বারবার বিদ্যুতের সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। দিনে সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমে অসহনীয় অবস্থায় সময় পার করছেন এখানকার মানুষ। লোডশেডিংয়ে খেটে খাওয়া মানুষজন কখনো একটু সুযোগ পেলেও বৈদ্যুতিক পাখার বাতাস থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বেশি বিপাকে পড়েছেন সব ধরনের ব্যবসায়ীরা। প্রচণ্ড দাবদাহ আর দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় বেচা-বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় উপজেলাজুড়ে বারবার লোডশেডিং চলার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ সাব-জোনাল অফিস কর্তৃপক্ষ। 

পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে ক্ষুব্ধ গ্রাহকরা জানান, ৭-৮ দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। দিনে ৫ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এমন লোডশেডিং আগে কখনো দেখিনি। বিশেষ করে রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। এর পাশাপাশি শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে রয়েছে। শুধু লোডশেডিং নয়, ভূতুড়ে বিদ্যুৎ বিলেও অতিষ্ঠ গ্রাহকরা৷ 

এ ব্যাপারে শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইয়াসিন মাহমুদ বলেন, শান্তিগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রায় ৫.৫ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ২ মেগাওয়াট। প্রতিনিয়ত ৩.৫ মেগাওয়াট ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে। তবে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে আবেদন করেছি এখানকার মেগাওয়াট বাড়িয়ে দেয়ার জন্য।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত