ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ ঘেরাও


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন এলাকাবাসী। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান আব্দুল হান্নান খানের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরেন। এতে অংশ নেন শতাধিক এলাকাবাসী।

এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, রাতের ভোটে অবৈধভাবে আব্দুল হান্নান খান চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তিনি বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও অত্যাচার করেছেন। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। তিনি ইউনিয়ন পরিষদে আসবেন এমন সংবাদের ভিত্তিতে আমরা অবস্থান নিয়েছি।

ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা সরকার বলেন, চেয়ারম্যান আব্দুল হান্নান খান আত্মগোপনে রয়েছেন। ইউপি সদস্যরাও প্যানেল গঠন করেছেন। কিন্তু প্যানেল চেয়ারম্যানকে কাজ করতে দেয়া হচ্ছে না। চেয়ারম্যান না থাকায় ইউনিয়নবাসী নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। ইউনিয়নবাসীর এই দুর্ভেোগ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ইউনিয়নবাসীর ভোগান্তির কথা ভেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম চালু করা হবে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান। এতে দীর্ঘদিন ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।

এমএসএম / জামান

কালিয়ায় গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান, দুজনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়