ভালোবাসার অনন্য নজির, স্ত্রীর চিতায় ঝাঁপ দিলেন স্বামী
সহমরণের কথা শুনেছেন অনেকেই। সে এক অন্ধকারময় যুগের কথা। স্বামীর মৃত্যুর পর জোর করেই স্ত্রীকে সহমরণে যেতে বাধ্য করা হতো তখন। তবে গত মঙ্গলবার (২৪ আগস্ট) ভারতের ওড়িশার কালাহাণ্ডির ঘটনা কিছুটা সেই সহমরণের ঘটনাকেই মনে করিয়ে দেয়।
যদিও এক্ষেত্রে ঘটনাটা ঘটেছে ঠিক তার উল্টো। কালাহাণ্ডিতে স্ত্রীর চিতায় ঝাঁপ দিয়েছেন স্বয়ং স্বামী। সেটাও একেবারেই স্ব-ইচ্ছায়।
আসলে, ভালোবাসার মানুষটাকে একলা ছেড়ে দিতে মন চায়নি একেবারেই। সে কারণেই হয়তো স্ত্রীর সঙ্গেই পরপারে যেতে চেয়েছিলেন স্বামী। আর ভালোবাসার সেই অমোঘ টানের কাহিনীই এখন মুখে মুখে ফিরছে কালাহাণ্ডিতে।
মৃতার নাম রায়বতী সবর। বয়স ৫৭ বছর। ওড়িশার কালাহাণ্ডির গোলামুণ্ডা ব্লকের ওই বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে স্ত্রীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি স্বামী নীলমনি সবর। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় পঞ্চায়েতের সদস্য। স্ত্রীকে চিরদিনের মতো হারিয়ে শোকে কাতর স্বামী ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধও হয়েছেন তিনি।
কালাহাণ্ডির এসপি বিবেক সারভানা জানিয়েছেন, মঙ্গলবার ওই নারী মারা গিয়েছিলেন। তাঁর স্বামী ও চার সন্তান ও আত্মীয়রা দেহ নিয়ে গ্রামের শ্মশানে গিয়েছিলেন। এরপর শ্মশানের আচার অনুষ্ঠান পালনের পর দেহটি চিতায় তোলা হয়। শ্মশান থেকে সকলে যখন বাড়ি চলে যাচ্ছেন সেই সময় নীলমনি আচমকাই ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন।
এসপি জানিয়েছেন, আত্মীয়-স্বজনরা তাকে ওই জ্বলন্ত চিতা থেকে নামানোর আগেই তিনি কিছুটা দগ্ধ হয়েছেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর