শত্রুতায় গাছে কেটে নিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ পুকুরপাড় থেকে গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বড় বড় চারটি গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে বাঁশবাড়িয়া গ্রামের অজয় বিশ্বাসের বিরুদ্ধে।
জানা গেছে, সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সী বাঁশবাড়িয়া গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে তপন বিশ্বাস গংয়ের সঙ্গে প্রতিবেশী মৃত নারায়ণ বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাসের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে প্রতিবেশী তপনের গাছগুলো কেটে বিক্রি করে দেন অজয়।
এ ঘটনায় সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, অজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারের ক্ষতি করে আসছে। তার পুকুরসংলগ্ন আমার বসতবাড়ি হওয়ায় পুকুরে অতিরিক্ত পানির কারণে আমার ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। ওই বিষয়ে তাকে বললে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। বরং আমাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়।
অভিযোগের বিষয়ে অজয় বিশ্বাস বলেন, আমাদের গাছ আমরা কেটেছি।
সিংড়া থানার ওসি আবুল কামাল বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান