দেশবিরোধী ষড়যন্ত্র করলে প্রতিদিন ৫ আগস্ট তৈরি করে ষড়যন্ত্রের জবাব দেয়া হবে : ড. মাসুদ
যারা ৫ আগস্ট ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে গণহত্যা করেছে, তাদের কিছ কিছুু প্রেতাত্মা যদি দেশে ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করে তাহলে প্রতিদিন ৫ আগস্ট তৈরি করে তাদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে। দেশ ও দেশের বাইরে থেকে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করা হলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফলের পৌর শহরের পাবলিক মাঠে কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতার সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ড. মাসুদ আরো বলেন, ১৬ বছর জামায়াতকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি হাসিনা সরকার। কোথাও সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করে তারা নস্যাৎ করে দিত। জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে, হামলা-হামলা, জেল-জুলুম ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতো। তারপরও আমরা অন্যায়ের কাছে মাথানত করিনি। দেশ ছেড়ে পালিয়ে যাইনি। যিনি বলেছেন দেশ ছেড়ে পালিয়ে যায় না, তিনিই পালিয়ে গেলেন। তার দলের নেতাকর্মীদেরও কিছু বলে যেতে পারেননি। তবে আপনার শাস্তি পেতে হবে। ছাত্র-জনতা ও আইন আপনাকে শাস্তি দেবে।
সম্প্রীতি সমাবেশে তিনি আরো বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে জামায়াত-শিবির নিষিদ্ধ করেন। তিনি মনে করেছেন জামায়াত নিষিদ্ধ করলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্র-জনতা নিষেধাজ্ঞাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে জামায়াত-শিবিরকে বুকে টেনে নিয়ে আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজ আপনিই (শেখ হাসিনা) নিষিদ্ধ হয়েছেন। সমাবেশে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশের সংস্কারে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
প্রায় ১৯ বছর পর জামায়াতের এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. মো. শাহ আলম, সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, কেন্দ্রীয় শিবিরের আইনবিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল নাহিয়ান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহদী হাসান, বাউফল উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন, পূর্ব শাখার সভাপতি মো. লিমন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন অধ্যাপক খালিদ হোসেন।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার