ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:৩৭

ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে। ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলে গবেষণাগারটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। রবিবার (৮ সেপ্টেম্বর) সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

সানা জানিয়েছে, ওই বিমান হামলায় একাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, সিরিয়ার মাসইয়াফে ওই হামলাটি একটি সায়েন্টিফিক রিসার্চ স্টাডিজ সেন্টারে চালানো হয়েছে। ওই গবেষণাগারে ইরান ও তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করে বলে ধারণা করা হয়।

মাসইয়াফের ওই গবেষণাগারে প্রক্সিদের জন্য অত্যাধুনিক মিসাইল ও অস্ত্র বানায় ইরান। ২০২২ সালে গবেষণাগারটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন। ইসরায়েল আবারও গবেষণাগারটিকে হুমকি মনে করছে। এ জন্যই রোববার ফের পদক্ষেপ নিল তারা।

আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মাসইয়াফের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার, যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয়, সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে। ধারণা করা হয়, সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন এক দল ইরানি সামরিক বিশেষজ্ঞ।

T.A.S / জামান

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও