ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শফিক সাগরের ৭ নাটকে রোমেল ইশতিয়াক


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:৫৩

বেসরকারি টেলিভিশন ও অনলাইন মাধ্যম অপর্ণা ইন্টারটেনের অফিসিয়াল ইউটিউবের জন্য শফিক সাগরের রচনা ও পরিচালনায় অভিনেতা রোমেল ইশতিয়াককে নিয়ে নির্মিত হলো সাতটি সামাজিক গল্পের একক নাটক।

অভিনেতা রোমেল ইশতিয়াকের পাশাপাশি নাটকে আরো অভিনয় করেছেন- খলনায়িকা খ্যাত অভিনেত্রী রিনা খান এবং অভিনেতা রাজু সরকর, সূর্য রাজ, সেফা, মিষ্টি রহমান, আইভি, তানহা, মারুফ, ফিরোজ, বশিরসহ অনেকে। সহকারী পরিচালক হিসাবে ছিলেন কানন হোসাইন।  নাটকের চিত্রগ্রাহক ছিলেন সুমন ওয়াহিদ। সম্পাদনা ও রং-বিন্যাস করেছেন আরাফাত সানি। লাইটে ফারুক হোসেনসহ অনেকে।

গাজীপুরের ঐতিহ্যবাহী পূবাইলের বেসকিছু সুটিং হাউসে সবকটি নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। এই সাত নাটকের প্রযোজনা করেছেন ফরিদ এন্টারটেইনমেন্রটের কর্ণধার ফরিদ আহমেদ।

পরিচালক শফিক সাগর তার মেধা ও সর্বোচ্চ পরিশ্রম দিয়ে নাটক সাতটি নির্মাণ করেছেন। দর্শকদের উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশে সব শ্রেণির দর্শক আছে। সে কারণে আমি সবার কথা মাথায় রেখে নাটকগুলি নির্মাণ করার চেষ্টা করেছি। আশা করি আমার এই নাটকগুলি দর্শকদের মনে জায়গা করতে পারবে।

পরিচালক শফিক সাগর অভিনেতা রোমেল ইশতিয়াককে নিয়ে বলেন, মেধা, পরিশ্রম ও কাজের পতি ভালোবাসা নিয়ে আছে বলেই তার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দর্শকের কাছে দোয়া চেয়ে তিনি আরে বলেন, রোমেল ইশতিয়াকসহ আমার টিমের সবাই মেধাবী অভিনেতা-অভিনেত্রী। দর্শকের ভালোবাসা নিয়ে আগামীতে আরো সামাজিক গল্প নির্মাণ করব ইনশা আল্লাহ।

T.A.S / জামান

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’

নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’

গিটারিস্ট কমলের স্মৃতিচারণ, সঙ্গে কারা?

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু

সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

‘রণডঙ্কা’ মঞ্চায়নে উঠে এলো কৃষক বিদ্রোহের ইতিহাস

আট বিভাগে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব