ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ২:৪৫

গাইবান্ধার ফুলছড়িতে ‘বৈষম্য, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী যুবদল ফুলছড়ি উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুবদল ফুলছড়ি উপজেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফারুক মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, মিঠু ভূঁইয়া তিতাস মিয়া, উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, উড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজা মিয়া, ফুলছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন বাবু। এতে উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা তার শাসনামলে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়িছাড়া করেছিল। অনেক নেতাকর্মীর ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছিল। সরকারের জুলুমের বিরুদ্ধে রাস্তায় নামলে হামলা-মামলার শিকার হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে রাজনৈতিক দলগুলো মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনসমর্থন নিয়ে যুবদল মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণের পক্ষে কাজ করবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত