ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিহিংসা দিয়ে দেশ গড়া যায় না : আনোয়ারুল


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ২:৪৬

নাটোরের সিংড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। ডাহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি অ্যাড.শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েল। 

বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রতিহিংসা দিয়ে দেশ গড়া যায় না, ভালোবাসা দিয়ে দেশ গড়তে হয়। বিএনপি শান্তিপ্রিয় দল। বিএনপির নেতাকর্মীরা সব সময়ই জনগণের পাশে ছিল এবং এখনো আছে। বিএনপিতে বিভ্রান্তিকারীদের স্থান নেই। আওয়ামী লীগ লুটেরা ও সন্ত্রাসী দল। দীর্ঘ ১৭ বছর আ'লীগের এমপি-মন্ত্রীরা দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করে সাধারণ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আত্মগোপনে গেছে।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক