ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পার্বত্যাঞ্চলের অস্ত্রধারীদের ইন্ধনদাতাদের হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিকদের হিসাব দিতে হবে


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:১

‘দল যার যার, নাগরিক পরিষদ সবার’ স্লোগানে পথচলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ এবং গুম, খুন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি চেঙ্গি স্কয়ার থেকে শুরু করে শাপলা চত্বর হয়ে আদালত সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সহ-সভাপতি জাহিদ হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ সিনিয়র নেতাকর্মীবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও বেপরোয়া চাঁদাবাজিতে অস্থির পার্বত্যবাসী। পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে বৈষম্যমুলক কালো চুক্তি আখ্যায়িত করে অভিলম্বে তা বাতিল না করলে পাহাড়ে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। 

পাহাড়ে আদিবাসী দাবিকারীরা বৈষম্য সৃষ্টিকারী উল্লেখ করে বক্তারা বলেন, ভিন্ন দেশ থেকে আসারা নিজেদের পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী বলে ভিন্ন ভিন্ন পরিচয় তুলে ধরে বিশ্ব দরবারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ছোট করাসহ পার্বত্য চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। পার্বত্য চট্টগ্রাম স্বাধীন বাংলাদেশের অখণ্ড অংশ এবং এখানে বাঙালিদের বিতাড়িত করার ষড়যন্ত্র কোনোদিন পূরণ হবে না।

একই সাথে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের শিক্ষা, চাকরিতে নিয়োগ, ঠিকাদারি থেকে শুরু করে প্রতিটি সেক্টরে দূরে রাখতে বৈষম্যমূলক নীলনকশার অবৈধ কালো চুক্তি বাতিল না হলে দুর্বার অসহযোগ আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতের মধ্যদিয়ে বাঙালিদের অধিকার আদায় করে নেয়া হবে।

বাঙালিদের পিছিয়ে রাখার নানা ইতিহাস তুলে ধরে বক্তৃতায় নেতৃবৃন্দরা আরো অভিযোগ করেন, তিন পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাহাড়িদের নিয়োগ ও পাহাড়ে বাঙালি হত্যাকাণ্ড, বেপরোয়া চাঁদাবাজি করছে পাহাড়ের সন্ত্রাসীরা। তারা কারা- প্রশ্ন তুলে পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি তোলেন বক্তারা।

T.A.S / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত