চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়াসহ নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ব্যাংকের ৩টি চেকবই, ভিসাসংবলিত পাসপোর্ট ও প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে দুবাই প্রবাসী মো. নজরুল ইসলাম বাবুর বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৫নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নজরুল ইসলাম বাবু দুবাইয়ে থাকাকালীন তার নিজ এলাকার পার্শ্ববর্তী লনিশ্বর উত্তরপাড়ার আব্দুল করিম দুবাইয়ে সাপ্লাই কোম্পানির শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ব্যর্থ হওয়ায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। পরে আব্দুল করিম ও তার পরিবারের লোকজনের অনুরোধে নজরুল ইসলাম বাবু দায়িত্ব নিয়ে শ্রমিকদের সেখানকার পাওনা পরিশোধ করার পাশাপাশি আইনি প্রক্রিয়া শেষে আব্দুল করিমকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। কথা ছিল নজরুল ইসলাম বাবুর সকল পাওনা দেশে পরিশোধ করবেন তারা। কিন্তু আব্দুল করিম দেশে ফেরত আসার পর প্রবাসী বাবুর টাকা পরিশোধ না করে গোপনে কানাডায় চলে যান।
এদিকে আব্দুল করিম ও তার পরিবারের কাছে প্রাপ্য টাকা চাইলে তারা নজরুল ইসলাম বাবুর কাছে উল্টো ২০ লাখ টাকা পাবেন বলে দাবি করেন। বিষয়টিকে কেন্দ্র উভয়পক্ষের মধ্যে দেশে কয়েকবার মৌখিক ঝগড়া-বিবাদ হয়। স্থানীয়দের অবহিত করে ভুক্তভোগী প্রবাসী নিরাপত্তা চেয়ে গত রবিবার (১ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল করিমের ছেলে সবুজ, শিমুল, সুজনের নেতৃত্বে স্থানীয় এবং বহিরাগত কতিপয় লোকজন সন্ত্রাসী কায়দায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রবাসী বাবুর বাড়িতে হামলা চালায়। হামলায় প্রবাসী নজরুল ইসলাম বাবু, তার স্ত্রী-ছেলে, বোনসহ পরিবারের আরো কয়েকজন আহত হয়। এ সময় হামলাকারীরা প্রবাসীর ঘরে থাকা টিভি-ফ্রিজ, সিসি ক্যামেরা, আসবাবপত্র ভাংচুর, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়াসহ নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, ভুক্তভোগী বাবু, তার স্ত্রী মাহফুজা বেগম ও বোন শিউলী আক্তারের নিজ নিজ নামীয় ইউনিয়ন ব্যাংক, মুন্সীরহাট বাজার শাখার ২৫ পাতার তিনটি পৃথক চেকবই ও ভুক্তভোগীর দুবাইয়ের ভিসাসংবলিত পাসপোর্টসহ ঘরে থাকা প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ লুট করে নিয়ে যায়।
এ সময় হামলাকারীরা অস্ত্রের মুখে প্রাণের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১০০ টাকার ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা এ ঘটনায় আইনের আশ্রয় নিলে ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি-ধমকি প্রদান করে। পরে স্থানীয়দের সাথে পরামর্শ করে ভুক্তভোগী প্রবাসী বিচার চেয়ে ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের বিরুদ্ধে রবিবার আদালতে একটি মামলা দায়ের করেন। এ
বিষয়ে বিবাদীরা হামলার বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো।
T.A.S / জামান
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা