জয়পুরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন- জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে বন্যা ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ