ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:১৭

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চকসাত্রা সেনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দাইকোনা ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় ডা. জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের মানুষ স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের পর আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দেশের জনসাধারণ তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ফিরে পেয়েছে। প্রত্যেক নাগরিকের দায়িত্ব ভোটের অধিকার সঠিক জায়গায় প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে পবিত্র কুরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

কালিয়ায় গ্রাম্য আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান, দুজনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়