ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১২:৩৪

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)। 

ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে অরুণ দিলীপ দায়িত্ব পালনের সময় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের রাইফেল দিয়েই তিনি নিজেকে গুলি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক কর্মকর্তা জানান, সীমান্তে টহল দেয়ার সময় এই ঘটনা ঘটে। আমাদের ধারণা, এটি আত্মহত্যা। তিনি নিজেকে দুবার গুলি করেছেন। একবার নিজের পেটে এবং আরেকবার তার কাঁধে। 

ওই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর দ্রত তাকে কামালপুর হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আগারতলার জিবি পান্ত হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর জিবি পান্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

T.A.S / জামান

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও