হাসপাতালের ঘুষখোর কর্মচারীকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম শিক্ষার্থীদের
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফের কাছ থেকে শ্রান্তি বিনোদনের ছুটি ও বাজেট পাসির জন্য ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর সম্মিলিতভাবে একটি অভিযোগ দাখিল করেন স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিড ওয়াইফগণ।
পাশাপাশি উপজেলা ছাত্র-জনতার নিকট মৌখিক অভিযোগ করলে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন বাদী হয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা, ঘোড়াঘাট রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন, হেল্পফুল ফাউন্ডেশন অব ঘোড়াঘাট ও অন্য শিক্ষার্থীরাসহ আরেকটি অভিযোগপত্র ইউএইচএফপিও বরাবর দাখিল করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা ।
অভিযোগের বিষয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দীন আহমেদ খান জানান, আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে লিখিতভাবে জানিয়েছি যে, অভিযুক্তের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ ঘুষের টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করব।
T.A.S / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ