পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া আলিম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মো. ফজলুল হকের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ওই মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ফজলুল হক মাদ্রাসায় অবৈধভাবে বেশ কয়েকটি নিয়োগ দিয়েছেন। বিগত দিনে মাদ্রাসার সরকারিভাবে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎসহ তিনি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকলেও ওই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কিংবা কর্মচারী ভয়ে তার প্রতিবাদ করতে পারেননি।
তারা আরো বলেন, তিনি প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অধ্যক্ষের সব অপকর্মের সুষ্ঠু তদন্ত করে তাকে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানান।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত