ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কেন গনি সরকারের পতন হল, জানালেন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:৫২

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। তালেবান যোদ্ধারা চারদিক থেকে কাবুল ঘিরে ফেললে হেলিকপ্টারে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর বিনা রক্তপাতে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। চূড়ান্ত পতন ঘটে আশরাফ গনি সরকারের।

গনি সরকারের এই পতনের কারণ সম্পর্কে নিজের উপলব্ধি বর্ণনা করেছেন দেশটির পলাতক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে তালেবানকে স্বীকৃতি দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর দুর্বলতার কারণে তালেবান গোটা দেশ দখল করে নিয়েছে।
আমরুল্লাহ সালেহ বুধবার ভারতের নিউজ১৮ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “কাতারে আন্তঃআফগান আলোচনায় তালেবানকে স্বীকৃতি দেওয়ার জন্য কাবুলের ওপর ওয়াশিংটনের কঠোর চাপ প্রয়োগ এবং আফগান সরকারের হাতে যথেষ্ট গোয়েন্দা তথ্য না থাকার কারণে গনি সরকারের পতন হয়েছে।”

আফগান সরকারের (পতন হয়ে যাওয়া) পক্ষ থেকে তালেবানি শাসনকে স্বীকৃতি দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন পলাতক এই ভাইস প্রেসিডেন্ট। তিনি তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানান।

আমরুল্লাহ সালেহ আবারও দাবি করেন, প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী তিনি এখন আফগানিস্তানের ভারপ্রাপ্ত বৈধ প্রেসিডেন্ট।

কয়েকদিন আগেও সালেহ তার টুইটার পেজে লিখেছিলেন, আফগানিস্তানের সংবিধানের সুস্পষ্ট ধারা অনুযায়ী, প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে গেলে বা প্রেসিডেন্টের মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। সে হিসেবে তিনিই এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট। অবশ্য আমরুল্লাহ সালেহ নিজেও যে এখন পলাতক রয়েছে সেকথা তার টুইটার বার্তায় উল্লেখ করেননি।

প্রীতি / প্রীতি

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প