সিংগাইরে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ
মানিকগঞ্জের সিংগাইরে বিরোধপূর্ণ জমিতে আদালতে মামলা থাকা অবস্থায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে ১৫-২০ জন লোক নিয়ে ওই জমিতে চৌচালা টিনের ঘর নির্মাণ করে চারপাশে টিনের বেড়া দেয়া হয়েছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জায়গাটি দখল করায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের আরএস ১৩০৩, ১৩০২ (বিএস ৩৭৭২, ৩৭৭৫) দাগের ৬ শতাংশ জমি নিয়ে ওই এলাকার কুলসুম বেগমের সাথে প্রতিবেশী যুবদল নেতা মহর ও ছকেলের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এদিকে সরকার পতনের পর মহর, ছকেল ও মোহাম্মদসহ ১৫-২০ জন ভাড়াটে লোকজন নিয়ে গত ৭ আগস্ট ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন।
ভুক্তভোগী কুলসুম বেগম বলেন, ক্রয়সূত্রে এই জমির মালিক আমি। জমির যাবতীয় কাগজপত্র আমার পক্ষে। এ বিষয়ে আদালতে একটি মামলা চলছে। সরকার পরিবর্তন হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরবতার কারণে জোর করে আমার জমিতে ঘর নির্মাণ করা হয়েছে। বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে অভিযোগ জানালে তারা বলেন, ব্যক্তিগত জমিসংক্রান্ত অভিযোগ নেয়া হয় না।
কুলসুম বেগম আরো বলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. মহর উপস্থিত থেকে জোরপূর্বক জমিতে ঘর তুলেছেন। এ বিষয়ে বিএনপি নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। কিভাবে বিএনপির পদধারী নেতা জমি দখলের কাজে জড়িত থাকে?
স্থানীয় খোরশেদ আলম ও বহর আলী মুন্সি বলেন, ক্রয়সূত্রে জমিটির মালিক কুলসুম বেগম। জমিটি একাধিকবার সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়েছে। একাধিকবার বিচারেও কোনো সমাধান হয়নি। আদালতে মামলা চলছে। সরকার পরিবর্তন হওয়ার পর জোরপূর্বক জায়গাটির দখল নেয়।
এ বিষয়ে কথা বলতে ছকেল ও মহরের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন