ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান এরদোগানের
ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার (৯ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। এ সময় এরদোগান বলেন, এলাকার সব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি সতর্ক করে বলেন, যদি তেলআবিব তার হামলা বন্ধ না করে, তবে এর দখল আরও বৃদ্ধি পাবে, যা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি তাৎক্ষণিক হুমকি তৈরি করবে।
তুস্ককের প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম রক্ষার দায়িত্ব থাকা মুসলিম দেশগুলোর সংগঠন, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) ইসরায়েলের হামলা যে দিন দিন বাড়ছে, সে ব্যাপারে নিশ্চুপ থাকা অগ্রহণযোগ্য।
ওআইসিকে অবিলম্বে একটি শীর্ষ নেতৃত্বের বৈঠক করার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের দৃঢ় অবস্থান প্রদর্শনের অনুরোধ করেন তিনি। তুরস্ক-মিসর সম্পর্কের উন্নয়নের প্রশংসা করে এরদোগান বলেন, দুই দেশ গাজা, পূর্ব ভূমধ্যসাগর এবং আফ্রিকা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বেশ অগ্রগতি অর্জন করেছে।
এরদোগান বলেন, আমরা গাজায় মিশন কার্যক্রমে মিসরের কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানাই। ইসরায়েলের মসজিদ আল-আকসা, জেরুজালেমে আরও দখল এবং আক্রমণনীতি বাস্তবায়নের পরিকল্পনার বিরোধিতা করি। ইসরায়েলের হাতে তুর্কি-আমেরিকান শান্তি কর্মী আয়শেনুর এজগি এজির হত্যার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) কাছে আবেদন করে তেলআবিবকে দায়ী করার সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।
T.A.S / জামান
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি