ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৩৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার জনৈক এনামুল হকের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজি মামলায় এজাহারনামীয় আসামি আলমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে এনামুল হকের বসতবাড়িতে একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আসামি ছাইদুর রহমান ও মৃত আজমল শেখের ছেলে আলম মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি অনুপ্রবেশ করে চাঁদা দাবি করে।

এনামুল হক চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামি ছাইদুর রহমানের হুকুমে অন্য আসামিরা তার বসতবাড়ির ইটের সীমানা প্রাচীর, ঘরের দরজা-জানালা ভাংচুর করে ৪ লাখ ৫০ হাজার টাকার মতো ক্ষতিসাধন করে। এ সময় আসামিরা ঘরের দরজা-জানালা, টিন চুরি করে, যার মূল্য ৫০ হাজার টাকা ও এনামুল হকের শয়ন ঘরের বিছানার নিচ থেকে  ৯৫ হাজার টাকা চুরি করে নেয়। এতে বাধা দিলে আসামিরা এনামুলকে ভয়ভীতি ও হুমকি দেয় এবং এনামুলের ছেলে স্বপ্নীলকে মারপিট করে কালো, ফুলা জখম করে।

এ বিষয়ে এনামুল হক বাদী হয়ে ছাইদুর, আলমসহ ১৮ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে গত ২৮ আগস্ট গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ এজাহারভুক্ত আসামি আজমল শেখের ছেলে আলম শেখকে সোমবার রাতে গ্রেফতার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাহসিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান