ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জামায়াত নেতারা

নতুন বাংলাদেশ গড়তে ভালো মানুষ লাগবে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৫:৫৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নারুয়া ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঙ্গাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা।

ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রায়গঞ্জ উপজেলা শাখার সাবেক আমির আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি মো. খোরশেদ আলম, উপজেলা বায়তুল মাল সেক্রেটারি ডা. এসএম মুনসুর আলী, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর, পাঙ্গাসী ইউনিয়ন সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল হামিদ আকন্দ, সাবেক সভাপতি আমীর হোসেন, সেক্রেটারি আলহাজ আবু বক্কার সিদ্দিকী, আলহাজ রফিকুল ইসলাম, ডা. শামসুদ্দিন লাভলু, ডা. এমদাদুল হকসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্র পরিচালনায় সৎ ও মেধাবী লোক চাই। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এ দেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছে। তার জন্য চাই সৎ ও মেধাবী নেতাকর্মী। আর তা একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর-ই রয়েছে।

বক্তারা আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে ভালো মানুষ লাগবে। যারা অতীতে দেশে গুম-খুন করেছে তাদের আর সুযোগ দেয়া হবে না। হাসিনা সরকার বিগত দিনে মানবাধিকার,  ভোটের অধিকার, গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাসহ সবকিছুই ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ কায়েমের জন্যই ছাত্র-জনতা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছে।

এ সময় উপজেলা জামায়াতের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য, কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান, দুজনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর