মিডিয়াপাড়ায় রোমেল-প্রীতির ‘প্রেমের গুঞ্জন’
বাংলাদেশের মিডিয়াপাড়ায় প্রায়ই একটা খবর সবার কাছে মুখরোচক হয়ে ওঠে। আর সেটা চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ। ঠিক তেমনই একটি ঘটনা ঘটে গেল পরিচালক অনন্য রায় পরিচালিত নাটক ‘প্রেমের গুঞ্জন’-এ।
অভিনেতা রোমেল ইশতিয়াক ও নবাগত নায়িকা এঞ্জেল প্রীতিকে নিয়ে নির্মিত হলো অমর প্রেমকাহিনীর একক নাটক ‘প্রেমের গুঞ্জন’। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি এর গল্প, ভাবনা ও রচনা করেছেন অভিনেতা রোমেল ইশতিয়াক নিজেই। শুটিং চলাকালীন একান্ত সাক্ষাৎকালে রোমেল ও প্রীতি বলেন, এই নাটকের পর গরিবের সুন্দরী বউ শিরোনামে সামাজিক গল্পের আরেকটি একক নাটকের শুটিং উত্তরার শুটিং হাউসে চলতি মাসেই শেষ হওয়ার কথা চলছে।
অভিনেতা রোমেল ইশতিয়াক ও অভিনেত্রী এঞ্জেল প্রীতি বাস্তবে খুবই ভালো বন্ধু ও অভিনয়ে সহপাঠী। নাটকের চরিত্রের প্রয়োজনে তাদের প্রেম হবে বহুবার, বিচ্ছেদ হবে বহুবার। তবে সেটা বাস্তবে নয়। হয়তো কোনো নাটক বা চলচ্চিত্রে।
অভিনেতা রোমেল ইশতিয়াক ও এঞ্জেল প্রীতি সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চান। দর্শকদের উদ্দেশে তারা বলেন, আমাদের প্রেমের গুঞ্জন আশা করি আপনাদের নিরাশ করবে না।
T.A.S / জামান
‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’
নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর
মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম
বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’
গিটারিস্ট কমলের স্মৃতিচারণ, সঙ্গে কারা?
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা
‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?
‘রণডঙ্কা’ মঞ্চায়নে উঠে এলো কৃষক বিদ্রোহের ইতিহাস