বৈশ্বিক অর্থনীতির একীকরণ তিনটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে : ডব্লিউটিও
ভূরাজনৈতিক উত্তেজনা, ডিজিটাল বিপ্লব এবং জলবায়ু পরিবর্তন বাণিজ্য-নেতৃত্বাধীন উন্নয়নের ধরনকে পুনর্নির্মাণ করছে, যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক একীকরণের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, একই সঙ্গে কিছু নতুন সুযোগও নিয়ে আসবে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উদ্যোগে সোমবার প্রকাশিত ‘বিশ্ব বাণিজ্য প্রতিবেদন ২০২৪’-এ এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনটি মনে করে, ভূরাজনীতি-সম্পর্কিত জাতীয় প্রতিযোগিতা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং বাণিজ্য নিষেধাজ্ঞা গত ৩০ বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীল ভিত্তিতে আঘাত হেনেছে। ডিজিটাল বিপ্লব নিম্ন-আয়ের অর্থনীতির শ্রম-নিবিড় উত্পাদন শিল্পের প্রবৃদ্ধির সম্ভাবনায় বাধা সৃষ্টি করতে পারে এবং জলবায়ুর পরিবর্তন বিভিন্ন দেশ বিশেষ করে নিম্ন আয়ের অর্থনৈতিক সত্তার উপর আরো বেশি আঘাত বয়ে আনতে পারে।
একই সময়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, উল্লিখিত বৈশ্বিক প্রবণতাগুলো সংশ্লিষ্ট সুযোগও নিয়ে আসবে। উদাহরণস্বরূপ, উন্নয়নশীল অর্থনৈতিক সত্তা ডিজিটালাইজেশনের মাধ্যমে বাণিজ্য খরচ কমাতে পারে, পরিষেবা শিল্পের-নেতৃত্বাধীন বৃদ্ধিতে স্থানান্তর করতে পারে, অথবা বৈশ্বিক সবুজ রূপান্তর প্রক্রিয়ায় নবায়নযোগ্য সম্পদের চাহিদার ওপর গুরুত্বারোপ করতে পারে, ফলে উন্নয়নের নতুন সুযোগ লাভ করা যাবে।
T.A.S / জামান
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান
রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি