ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‘ডিভোর্স’ নামে নতুন পারফিউম বাজারে আনলেন দুবাইয়ের রাজকুমারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১২:৩০

মাস কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম। এবার সেই ডিভোর্সের নামেই নিজের পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন তিনি। গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রাজকুমারী। তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অসংখ্য নেটিজেন। আর তার ডিভোর্সের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল।

কোনও মৌখিক নয়, বরং প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দেন তিনি। সন্তানের একমাস বয়সের পরেই স্বামীকে তালাক দেন রাজকন্যা। এবার সেই সমাজের সেই শিহরণ জাগরণ ‘ডিভোর্স’-এর নামেই নতুন পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন রাজকুমারী। বরাবরই তার অভিনব উদ্যোগকে সমর্থন করছে নেটপাড়া। এবারেও তার অন্যথা হলনা। পারফিউমের নাম দিয়েছেন “ডিভোর্স”। রাজকন্যা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই ঘোষণা দিয়েছেন লিখেছেন, পোস্টটি তার ব্র্যান্ড ‘মাহরা এম1’ এর অধীনে স্বাক্ষরিত এবং “শীঘ্রই মার্কেটে আসছে”। আরেকটি পোস্টে তিনি পারফিউমের ছবিও প্রকাশিত করেছেন। তবে রাজকুমারীর ব্র্যান্ডের এই বাজারজাত পারফিউমের দামটি এখনও স্পষ্ট নয়।

৩০ বছর বয়সী শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা।ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১০ লাখ ফলোয়ার রয়েছে। গত ১৬ জুলাই, দুবাই রাজকুমারী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পরে ইন্টারনেটে ঝড় তুলেছিল।

তিনি পোস্টে লিখেছিলেন, “প্রিয় স্বামী, তুমি যেহেতু অন্যান্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি। যত্ন নিও। তোমার প্রাক্তন স্ত্রী।” রাজকুমারীর এমন পদক্ষেপ দেখে অবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এবং তার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে।

T.A.S / জামান

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও