ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:১

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁঠালবাগান গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান কাঁঠালবাগান গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জের কাঁঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা